শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত
মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক দাউদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যকারী কমিটির সভাপতি সাইফুল আলম মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম, সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির, সদর উপজলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব সজল মোল্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এমি/দীপ্ত