শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাগুরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

মাগুরায় পলিটেকনিক ইনন্সিটিউটে “স্মার্ট শিক্ষা,স্মার্ট দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে সকাল সাড়ে ৯ টায় মাগুরা একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, মাগুরা পলিটেকনিক ইনন্সিটিটের অধ্যক্ষ মো: মানর হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন ।

আয়োজকরা জানান, কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাগুরায় ৪ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালী, অভিভাবক দিবস, কারিগরি মেলা, সেমিনার, স্কিলস কম্পিটিশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আগামী ১৮ জুন রবিবার এ কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা সপ্তাহের সমাপনী হবে। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

 

মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/ইমাম/দীপ্ত