শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

 

মাগুরা পূর্ব দোয়ার পাড় এলাকায় অবস্থিত আল–আমীন টাস্ট্র দাখিল মাদরাসা পুকুরপাড় থেকে তীর্থ রুদ্ধ (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) সকালে মাদরাসার পশ্চিম পূর্ব পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তীর্থ রুদ্ধ মাগুরা শহরের পুরাতন বাজার এলাকার নিমাই রুদ্রের ছেলে। সে চলতি এইচএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তার পরিচয় সনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে পিবিআই ও সিআইডির তদন্তে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়।

ওসি আরও বলেন, রাতে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল তীর্থ। নিহতের গলা, মাথা, শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঠিক কি কারণে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে।

 

শ্রাবণ/এসএ/দীপ্ত সংবাদ