শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাগুরায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার (১২ এপ্রিল) ও শুক্রবার (১৪ এপ্রিল) দুই রাতে জেলার দুইটি স্থানে অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলামকে (২৮) ২০১ পিস ইয়াবা, মোঃ নজরুল ইসলাম (৪৫) ও শহিদুল ইসলামকে (৫৫)  ৮’শত গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

ইয়াবাসহ গ্রেফতার শরিফুল ইসলাম জেলার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের মোঃ দুলাল মোল্লার ছেলে। এছাড়া গাঁজাসহ গ্রেপ্তার নজরুল ইসলাম মাগুরা সদরের কাদিরাবাদ গ্রামের মৃত শওকত মোল্লার ও শহিদুল ইসলাম জেলা সদরের ছোট খালিশপুর পূর্ব পাড়ার মৃত শাহাদত বিশ্বাস এর ছেলে।

এদের মধ্যে শরিফুল ইসলামকে মাগুরা সদরের বরুনাতৈল মধ্যে পাড়া, নজরুল ইসলাম ও শহিদুল ইসলামকে খালিমপুর পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলার রুজু করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস রিলিজে জানানো হয়।

এফএম/দীপ্ত সংবাদ