শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মাকে মিস করছেন পরীমণি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাকে মিস করছেন পরীমণি

দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ছেলে রাজ্যকে নিয়েই দিন কাটছে এই অভিনেত্রীর। কাজের ফাঁকে পুরো সময়টা নিজের সন্তানকেই দেন পরী। মা হওয়ার পর থেকে অনেকটাই বদলে গেছেন এই নায়িকা। অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের পর রাজ্যর সব দায়িত্ব পালন করছেন তিনি।

পরীমণির বাবা–মা নেই। আপন বলতে তার নানা ছিলেন। তিনিও গত বছর মারা গেছেন।

এদিকে মাঝে মাঝেই নিজের মাকে ভীষণ মিস করেন পরীমণি; সেজন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাকে নিয়ে একটি মিম শেয়ার করেন এই অভিনেত্রী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে মিমটি শেয়ার করেন পরীমণি। ক্যাপশনে লেখা রয়েছে— ‌‌‌Sometimes a MOM needs her mom too. অর্থ্যাৎ ‘কখনও কখনও একজন মায়েরও তার মায়ের প্রয়োজন হয়।’

ফেসবুকে মিমটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই হাজারও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্টসবক্সে।

প্রসঙ্গত, গেল বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমণি। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করেছেন রেজা ঘটক। এ ছাড়া সামনে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামের আরও একটি সিনেমায় দেখা যাবে পরীকে। সেটি নিয়েও ব্যস্ততা রয়েছে এই চিত্রনায়িকার। বর্তমানে নিজের কাজ এবং ছোট্ট রাজ্যকে নিয়ে বেশ সুখেই আছেন পরীমণি।