শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজধানী

মাইলস্টোন ট্র্যাজেডি: মারা গেলেন দগ্ধ শিক্ষিকা মাহফুজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাইলস্টোন ট্র্যাজেডি: মারা গেলেন দগ্ধ শিক্ষিকা মাহফুজা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও একজন রোগী আজ মারা গেছেন। মৃত্যুর আগে তিনি ২৫ দিন ধরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়েছেন।

মারা যাওয়া এই দগ্ধ রোগীর নাম মাহফুজা (৪৫)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, মাহফুজা লাইফ সাপোর্টে ছিলেন এবং তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ডা. শাওন আরও বলেন, ‘দুর্ঘটনায় দগ্ধ ২৩ জন রোগী বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন রোগীর অবস্থা এখনও আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে আছেন।’

এ পর্যন্ত ১৪ জন দগ্ধ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ১৮ জন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

মোট ১৯ জন দগ্ধ রোগী এই ইনস্টিটিউটে মারা গেছেন এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের কিছু সময় পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে।

আল