শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল
বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের পরিবারের খোঁজখবর নিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ছবি: দীপ্ত সংবাদ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক রজনী ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি উত্তরার রূপায়ণ সিটি এলাকায় নিহতের বাসায় গিয়ে পরিবারের খোঁজ–খবর নেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান।

তিনি রজনী ইসলামের স্বামী জহুরুল ইসলাম, মেয়ে ঝুমঝুম (পঞ্চম শ্রেণি) ও ছেলে রুহানসহ (ষষ্ঠ শ্রেণি) শোকে স্তব্ধ পরিবারটিকে শান্তনা দেন।

পরিবারের সঙ্গে কথা বলার সময় হাবিব উন নবী খান সোহেল বলেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা সীমিত। দুর্ঘটনা ঘটলেই আমরা আলোচনা করি, কিন্তু পরে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। এখনই সময় বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার।

তিনি নিহত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, রজনীর মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আল্লাহ তার সন্তানদের এবং পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দিন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ নজরুল ইসলাম নোমান, কোকো স্মৃতি ফুটবলের পরিচালনা পরিষদ সদস্য রাশেদ উল হক সরকার, স্বেচ্ছাসেবক দলেরসহ সাংগঠনিক সম্পাদক মহিরুল ইসলাম টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রাফিদ সরকার নৈতিক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সোহাগ মাহমুদ এবং যুব নেতা তানভীর আহমেদ।

ইমরান হোসেন/এজে/দীপ্ত সংবাদ