শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মাইকিং করে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাইকিং করে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি
মাইকিং করে পেঁয়াজ বিক্রি করছে বিক্রেতা

দেশি নতুন পেঁয়াজ বাজারে আসায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কুমিল্লার চকবাজারে ৮৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে পাইকারি দোকানিরা। আমদানিকৃত পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে কুমিল্লার চকবাজারের বিভিন্ন দোকানে মাইকিং করে ৮৫ টাকা দরে দেশি পেঁয়াজ মাইকিং করে বিক্রি শুরু করে দোকানিরা। একদিনের ব্যবধানে প্রায় ১০০ টাকা কেজিতে কম পাওয়ায় লাইন ধরে পেঁয়াজ কিনতে দেখা যায় ক্রেতাদের।

দোকানিরা বলছেন, দেশি পেঁয়াজ বাজারে আসায় কমছে পেঁয়াজের দাম। কোথাও কোন সঙ্কট নেই।

কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন জানান, আমার ঘোষণা দিয়েছিলাম ১০০ টাকার নিচে পেঁয়াজ বিক্রি করবো। নতুন পেঁয়াজ আসায় দাম কমে গেছে। এখন কেউ অতিরিক্ত পেঁয়াজ কেনার প্রয়োজন নেই।

 

শাকিল/মোরশেদ/দীপ্ত নিউজ