শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মহেশপুরে চৌকি আদালত চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মহেশপুরে চৌকি আদালত চালু

দীর্ঘ ৩২ বছর পর ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আবারো চালু হয়েছে চৌকি আদালত।

রবিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পুরাতন আদালত ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিনিয়র ও দায়রা জজ মো: নাজিমুদ্দৌলা।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদসহ জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সীমান্তবর্তী মহেশপুর উপজেলার মানুষের ভোগান্তি কমাতে ১৯৮২ সালে আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর ১৯৯২ সালে আদালতের কার্যক্রম উপজেলায় বন্ধ করে জেলায় নিয়ে যাওয়া হয়।সরকারি ছুটির দিন ব্যাতিত প্রতিদিন ২ জন বিচারক বিচার কার্য পরিচালনা করবেন। এই আদালতে অন্তত ৫ হাজার মামলা চলবে। উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রম চালু হওয়ায় খুশি বিচারপ্রার্থীসহ স্থানীয়রা।

 

শাহরিয়ার আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ