শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

মহিউদ্দিন রনি’র বিরুদ্ধে বরিশালে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মহিউদ্দিন রনি’র বিরুদ্ধে বরিশালে মামলা

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি‘র বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে মামলাটি করেন বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল (শেবাচিম) কর্মচারী বাহাদুর সিকদার।

মামলায় রনি‘কে নামধারী একমাত্র আসামি করা হয়েছে। এছাড়া আরও ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম

মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, গত কয়েকদিন যাবত রনি‘র নেতৃত্বে অজ্ঞাত আসামিরা বিভিন্ন দাবিতে শেবাচিম হাসপাতাল এলাকায় আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় রবিবার (১৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীরা হাসপাতাল চিকিৎসক ডা. দিলিপ রায়ের পথরোধ করে বেধরকভাবে মারধর করেছে। তখন ঘটনাস্থলে দাঁড়ানো ছিলেন মামলার বাদী বাহাদুর। তাকেও মারধর করা হয়।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত রনি লোহার পাইপ দিয়ে বাহাদুরের মাথায় আঘাত করেন। অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে তাকে প্রাণে রক্ষা করেন। এ সময় অন্যান্য আন্দোলনকারীরা ইট–পাটকেল নিক্ষেপ করে রোগীদের স্বজনসহ কয়েকজন কর্মচারীকে রক্তাক্ত করেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাতে শেবাচিম ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আরেকটি অভিযোগ দেন। তবে সেটি এজাহারভুক্ত হয়নি। কর্মকর্তা–কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জন নামধারীকে অভিযুক্ত করা হয়েছিল।

 

এসএ