শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে স্থগিত হওয়া আসনে নৌকা জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ময়মনসিংহে স্থগিত হওয়া আসনে নৌকা জয়ী
নিলুফার আনজুম

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া আসন ময়মনসিংহ–৩ এ নৌকা প্রতীক নিয়ে নিলুফার আনজুম জয়ী হয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বেরসকারিভাবে এই ফল ঘোষণা করেন।

কেন্দ্রটির তিন হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৬৭৭ জন।

নৌকা প্রতীকের নিলুফার আনজুম পপি পান এক হাজার ২৯৫টি এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৩৫৫ ভোট। বাকি ২৭ ভোট পান অন্য প্রার্থীরা।

সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের হিসেবে নৌকার প্রার্থী পেয়েছেন ৫৪ হাজার ৪৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

 

এসএ/দীপ্ত নিউজ