শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর মাঝিপাড়া টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপন কুমার ভদ্র (৭০) তারাকান্দা প্রেসক্লাবের সহ–সভাপতি। এর আগে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকায় কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে নিজ বাসার সামনে বসেছিলেন সাংবাদিক স্বপন। এমন সময় ছুঁড়া নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিবেশী সাগর মিয়া নামে এক যুবক। প্রথমে হাতের কব্জি কেটে আলাদা করে পরে ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম বলেন, এলাকায় মাদকের বিস্তার যেনো না ঘটে, এ নিয়ে প্রায়ই প্রতিবাদ করতেন সাংবাদিক স্বপন ভদ্র। এছাড়া ফেসবুকেও লেখালেখি করতেন। এতে ক্ষিপ্ত হয়ে সাগর তাকে হত্যা করে।

আল/ দীপ্ত সংবাদ