শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ময়মনসিংহে লোকাল ট্রেনে দুর্বৃত্তদের আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ময়মনসিংহে লোকাল ট্রেনে দুর্বৃত্তদের আগুন

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের কিছু সিট পুড়ে গেছে।

বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশে ওয়াশপিটে দাঁড় করানো ট্রেনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ট্রেনের ২৭ থেকে ৩২ নম্বর সিট পুড়ে যায়। বতর্মানে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহ কার্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, জায়গাটি এমনিতেই রাতে অনেক অন্ধকার থাকে। এই সুযোগে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত অপকৌশলে গান পাউডার ও পেট্রোল দিয়ে ট্রেনে আগুন দেয়। এসময় আরএনবি ৩ সদস্য কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে দেখতে পেয়ে ধাওয়া দেন। তবে অন্ধকার থাকায় তাকে ধরা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নেভার পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে ও অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছে। এগুলোতে পেট্রোল জাতীয় তরল পদার্থ ঢালা হয়েছিল, যেন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

 

এসএ