শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মন্দির থেকে রাধাকৃষ্ণসহ ৫ মূর্তি চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মন্দির থেকে রাধাকৃষ্ণসহ ৫ মূর্তি চুরি
মূর্তি চুরি

মুন্সীগঞ্জ শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকার সিদ্ধেশ্বরী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরে রাতের আঁধারে রাধাকৃষ্ণসহ অন্তত পাঁচটি মূর্তি চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে ৪০ কেজি ওজনের অস্টধাতুর রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ মুর্তি, অস্টধাতুর গোপাল মুর্তি, অস্টধাতুর গনেশ মুর্তি, পিতলের রাধা–কৃষ্ণ মুর্তি, পিতলের রামসিতা মুর্তি। একই সঙ্গে চুরি হয়েছে মন্দিরের দানবাক্সসহ রুপার দোলনা ও পূজার মূল্যবান পিতলের সরঞ্জাম।

বৃহস্পতিবার (৫ অক্টােবর) দিনগত রাতের যে কোনো সময় মন্দিরের তালা ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার (৬ অক্টােবর) ভোরে পূঁজারীরা মন্দিরে গেলে চুরির ঘটনা জানতে পারেন। এর আগেও মন্দিরটিতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।

দুর্গাপূজার আগে মন্দিরে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা, সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, এটি কোন সাম্প্রদায়িক হামলা নয় বিচ্ছিন্ন চুরির ঘটনা মাত্র। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

কায়সার হামিদ/পূর্নিমা/দীপ্ত নিউজ