শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
সারাদেশ

মধ্যরাতে বাড়িতে পুলিশ, আতঙ্কে প্রাণ গেল আসামির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মধ্যরাতে বাড়িতে পুলিশ, আতঙ্কে প্রাণ গেল আসামির

পারিবারিক ঘটনায় ফেনীর ফুলগাজীতে করা এক মামলার আসামি প্রতিবেশী সৌদি প্রবাসী নুর হোসেন বাবুকে (৫৪) পুলিশ গ্রেপ্তার করতে গেলে; সেখানে তার মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নুর হোসেন বাবু উত্তর শ্রীপুর এলাকার মৃত মীর হোসেনের ছেলে। পরিবারে তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে স্থানীয় শহীদ নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তাদের প্রতিবেশী নুর হোসেন বাবুকে ২ নম্বর আসামি করা হয়। রবিবার রাত দেড়টার দিকে ফুলগাজী থানা পুলিশের সদস্যরা বাবুকে গ্রেপ্তারে তার বাড়িতে যান। এ সময় তিনি আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক সেখান থেকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এদিকে খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করেন।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, রাতে তাকে হাসপাতালে আনা হয়েছিল। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে; তা জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরবর্তী তার পরিবারের পক্ষ থেকে এ নিয়ে কেউ অভিযোগ করলেও আইনগত জটিলতা থাকবে না।