শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা দিলো সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা দিলো সরকার
ছবি: সংগৃহীত।

সরকারি ব্যয় সাশ্রয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে সরকারের অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের আকাশপথে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিজনেস ক্লাস সুবিধা আর থাকছে না। এর পরিবর্তে তাদের সুলভ শ্রেণিতে (ইকোনমি ক্লাস) ভ্রমণ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ–১ থেকে জারি করা এক অফিস আদেশে এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগ থেকে ২০১২ সালের ৯ অক্টোবর জারিকৃত ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা’ সংক্রান্ত নীতিমালার অনুচ্ছেদ ২১(খ)-এ যা–ই থাকুক না কেন, বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় ব্যয় সংকোচনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ভুক্ত সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব–শাসিত, সংবিধিবদ্ধ কিংবা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সব কর্মকর্তাকে আকাশপথে বিদেশ ভ্রমণের সময় বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সুলভ শ্রেণিতে (ইকোনমি ক্লাস) ভ্রমণ করতে হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সরকারের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ভুক্ত সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব–শাসিত, সংবিধিবদ্ধ কিংবা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সব কর্মকর্তাকে আকাশপথে বিদেশ ভ্রমণের সময় বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সুলভ শ্রেণিতে (ইকোনমি ক্লাস) ভ্রমণ করতে হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

মূলত বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারের অভ্যন্তরীণ কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবেই উচ্চপদস্থ কর্মকর্তাদের এই ভ্রমণ সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে অর্থ বিভাগ।

 

এসএ