শিরোনাম
ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ভোট যুদ্ধে বাবা-ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভোট যুদ্ধে বাবা-ছেলে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে দুইজন হলেন বাবা ও ছেলে। এতে ফেনী–৩ আসনে শুরু হয়েছে বাবা–ছেলের ভোট যুদ্ধ। বাবা–ছেলে একই আসনে প্রার্থী হওয়ায় বেশ আলোচনা চলছে পুরো নির্বাচনী এলাকাজুড়ে।

সূত্রে জানা গেছে, দাগনভূঞা সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহম্মেদ সৈকত।

এ ছাড়াও রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। দাগনভূঞা সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দাগনভূঞা উপজেলা সভাপতি আবু নাছের, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে তবারক হোসেন সোহেল, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিএফ) প্রার্থী আজিম উদ্দিন আহম্মেদ। সোনাগাজী সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফেনী–৩ এ সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ, তার সহধর্মিনী পারভীন আক্তার, আমজাদ হোসেন ভূঞা, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ফেনীর তিনটি আসনে বুধবার সন্ধ্যায় ৩০ জনের মনোনয়নপত্র সংগ্রহ ও ৪ জনের জমা দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

 

মামুন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ