শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভোটে হেরে সমর্থকদের নিরাশ করলেন কমলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভোটে হেরে সমর্থকদের নিরাশ করলেন কমলা

২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে জমেছে ২২৪টি ইলেকটোরাল ভোট।

তবে সমর্থকদের নিরাশ করে ফলাফল পরর্বতী প্রতিকৃয়া জানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে (নির্বাচনের রাত) সমর্থকদের উদ্দেশে কিছু বলবেন না তিনি।

কমলার প্রচারশিবিরের কো–চেয়ার সেড্রিক রিচমন্ড বলেন, বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা আজ রাতে (মঙ্গলবার রাত) তাঁর সমর্থকদের উদ্দেশে কোনো বক্তব্য দেবেন না। তবে তিনি আগামীকাল (স্থানীয় সময় বুধবার) বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

রিচমন্ড বলেন, প্রতিটি ভোট গণনা হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য কমলার শিবির লড়াই চালিয়ে যাবে। ফলাফলে যেন প্রত্যেক ভোটারের রায় প্রতিফলিত হয়।

স্থানীয় সময় গতকাল (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। ইতিমধ্যে অধিকাংশ অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে।

 

সুপ্তি‌/ দীপ্ত সংবাদ