শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
জাতীয়

ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

নিজ ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) মহাপরিচালক অনুমোদনের মাধ্যমে এ পরিবর্তন করা হয়।

রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এনআইডি ডাটাবেজ অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস এতদিন রাজধানী মিরপুর এলাকার গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স–এর ভোটার ছিলেন। বর্তমানে এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড আওতাধীন ঢাকা–১৭ আসনের গুলশান–২ এর ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে।

এর আগে, চলতি বছর গত ২ ফেব্রুয়ারি লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য এনআইডি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন প্রধান উপদেষ্টা।

এরপর এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গত ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনটি অনুমোদন করেন এবং ১৮ ফেব্রুয়ারি ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

 

এসএ