শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
জাতীয়

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৩ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক শোক বার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

এদিকে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ। এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ হচ্ছে লাশের সারি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় ৩ জনকে দায়িত্ব অবহেলার কারনে বরখাস্ত করা হয়েছে। এবং ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ