শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ভেসে উঠেছে রাঙামাটির আইকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভেসে উঠেছে রাঙামাটির আইকন

 

দীর্ঘ দেড় মাসের বেশি সময় ডুবে থাকা, রাঙামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু ভেসে উঠেছে। প্রত্যাহার করা হয়েছে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা।

সেতু ভেসে ওঠায় আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার প্রত্যাশা সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরদের।

পর্যটকদের চলাচল নিরাপদ করতে সেতুর পাটাতনে জমে থাকা শ্যাওলা পরিস্কার করা হচ্ছে। রং তুলির আচড়ে নতুন রূপ পেয়েছে সেতু ও এর আশপাশের এলাকা।

বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায়, ডুবে যায় সেতুটি।

পর্যটন করপোরেশনের রাঙামাটি শাখার ব্যবস্থাপক আলক বিকাশ চাকমা জানান, সেতুটি ডুবে থাকায় পর্যটন করপোরেশনের ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ