রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

স্থানীয় সময় বুধবার দেশটির গ্রান মারিসকাল দে আয়াকুচো হাইওয়েতে দ্রুতগতির একটি ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় এই মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা দেয়। এতে ১৭টি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং একটি বাসে আগুন ধরে যায়। এতে ১৬ জন নিহত হন। পরে দেশটির দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ভেনেজুয়েলার ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এই ঘটনায় আটজন নিহতের কথা জানিয়েছিলেন। কিন্তু মৃতের সংখ্যা ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে’ বলে তিনি জানান।

পেরেজ আরও বলেন, ‘যানবাহনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।’

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More