শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ভেঙে গেল রাজ-পরীর সংসার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভেঙে গেল রাজ-পরীর সংসার

দেশের চলচ্চিত্র অঙ্গণে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। সেই তালিকায় বরাবরই আলোচিত পরীমনি। এবার অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেন ঢালিউডের এই অভিনেত্রী।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এই চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তালাকের সেই কপি এসেছে গণমাধ্যমের কাছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ–পরীমনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

শায়লা/দীপ্ত নিউজ