শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভূয়া ডাক্তারের অপারেশনে অন্ধ হলেন প্রসূতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভূয়া ডাক্তারের অপারেশনে অন্ধ হলেন প্রসূতি
সততা ক্লিনিক এন্ড নার্সিং হোম

নওগাঁর সাপাহারে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোম থেকে ক্লিনিকের পরিচালক ভূয়া ডাক্তার পরিচয়কারী মনিরুল ইসলাম স্বপন কে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার তিলনা রোড সরফতুল্লাহ মাদরাসার সামনে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

জানা যায়, ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র ও অপারেশন থিয়েটারের ফিটনেস ঠিক না থাকা এবং দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও সিজারিয়ানসহ বিভিন্ন অপারেশন করে থাকেন ৮ম শ্রেণী পাশ সততা ক্লিনিকের পরিচালক ভূয়া ডাক্তার মনিরুল ইসলাম স্বপন। তার বাড়ি রাজশাহীতে।

পপি নামের এক প্রসুতি মা জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে সিজার করেন সততা ক্লিনিকে। সিজার করার আগে আমি চোখে দেখতে পেতাম কিন্তু সিজার করার পরে আমি চোখে কিছু দেখতে পাই না। আমি আমার দৃষ্টি ফিরে পেতে চাই।

এ সময় ভূয়া ডাক্তার মনিরুল ইসলাম স্বপনকে আটক করে ক্লিনিক বন্ধ করে একমাস বিনাশ্রম কারাদন্ড ও ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে আরও ৭দিনের জেল দিয়ে থানায় নেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ক্লিনিকের রোগিদের সুচিকিৎসার ব্যবস্থা ও খোঁজ খবর নিতে বলেন।