শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাকিস্তানে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

পাকিস্তান রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি’ উল্লেখ করে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির মার্কিন দূতাবাস। 

বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, এ আদেশ ইসলামাবাদে অবস্থিত দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুলোতেও প্রযোজ্য। যা, আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন–ইসরায়েল যৌথ হামলায় ইরান সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাসে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। পাকিস্তান সরকার বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি কয়েকটি এলাকায় ৩ দিনের কারফিউ জারি করেছে।

গত রবিবার (১ মার্চ) বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং কয়েক ডজন আহত হন। পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও বিভিন্ন কনস্যুলেটের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।

 

এসএ