শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ভিসানীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভিসানীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে : ফখরুল

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে, তাই কৌশল বদলে আবারও একতরফা নির্বাচনের পাঁচতারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা যখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর খোলাইখালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি আরও বলেন, খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিকালে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহান দক্ষিণ বিএনপি। এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। দ্রুত সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বিএনপি নেতারা।

আমেরিকার নিষেধাজ্ঞা পেয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, প্রশাসনে ভিসা নীতির প্রভাব পড়তে শুরু করেছে। তিনি অভিযোগ করেন কৌশল বলে সরকার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, বেঁধে দেয়া ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে উদ্ভূত পরিস্থিতির দায় সরকাররে নিতে হবে।

এসএ/দীপ্ত নিউজ