শিরোনাম
গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস
দীপ্ত নিউজ
খেলা

ভিনির শেষ মুহূর্তের গোলে পূর্ণ পয়েন্ট পেল ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভিনির শেষ মুহূর্তের গোলে পূর্ণ পয়েন্ট পেল ব্রাজিল

গারিঞ্চা স্টেডিয়ামে দারুণ এক জয় তুলে নিলো ব্রাজিল। শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে ২–১ গোল ব্যবধানে হারিয়ে, বিশ্বকাপ বাছাইপর্বে তিন পয়েন্ট নিশ্চিত করলো স্বাগতিকরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা তারকা রাফিনহা। তা ধরে রাখতে পারেনি তারা। ৪১ মিনিটে লুইস দিয়াজের দারুণ এক ফিনিশিংয়ে সমতায় ফেরে কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধে দু‘দলের খেলায় ছিল ছন্দহীনতা। তাতে ম্যাচ এগোচ্ছিলো ড্রয়ের দিকে। গারিঞ্চা স্টেডিয়ামের হতাশা নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় তখনই জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র।

শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বলে জাল জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা। ফলে আর্জেন্টিনার বিপক্ষে ২৬ মার্চের সুপার ক্লাসিকোর আগে প্রস্তুতিটা সেরে রাখলো তারা।

আল