শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ভিডিও কনফারেন্সে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভিডিও কনফারেন্সে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক নির্মিত দুটি সেতুর উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ উদ্বোধন করা হয় ।

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্মিত সেতু দুটি হচ্ছে নবীনগর উপজেলার তিতাস নদীর উপর ৫৯৮ মিটার দীর্ঘ তিতাস সেতু ও নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের কড়–ইবাড়ি সেতু।

সেতু দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৭ কোটি টাকা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজ রহমান ওলিও, সড়ক জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ