শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ভাসানী, বঙ্গবন্ধু আর শেখ হাসিনার আ.লীগ এক নয়: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভাসানী, বঙ্গবন্ধু আর শেখ হাসিনার আ.লীগ এক নয়: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়।

শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। ‌

তিনি বলেন, ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী লীগ এবং গরিব মানুষের আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়।

কাদের সিদ্দিকী আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমি সমর্থন করেছি, আমি আগেও বঙ্গবন্ধুর ছিলাম, যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে ধারণ করে বেঁচে থাকবো।

এ সময় তার ভাই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মো. লতিফসিদ্দিকী ও টাঙ্গাইলের কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

হুসাইন/ আল/ দীপ্ত সংবাদ