শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘ভালো’ সংগঠনের পক্ষে ইফতার বিতরণ করলেন প্যানেল মেয়র বাবু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘ভালো’ সংগঠনের পক্ষে ইফতার বিতরণ করলেন প্যানেল মেয়র বাবু

আমেরিকান প্রবাসীদের এনজিও ‘ভালো’ সংগঠনের পক্ষে সাত হাজার অসহায়দের মাঝে সাতদিনব্যাপী রান্না করা ইফতার বিতরণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু। বৃহষ্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর ডালপট্টি এলাকায় এই ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রতিদিন এক হাজার রোজদারকে সাতদিনব্যাপী সাত হাজার প্যাকেট ইফতার বিতরণ করা হবে।

আব্দুল করিম বাবু বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের সেবা করাই আমাদের ধর্ম। তাই আমেরিকান ভিত্তিক এনজিও সংগঠন “ভালো” এর পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে সাত হাজার রোজদারকে সাতদিন ব্যাপী ইফতার বিতরন করা হচ্ছে।

‘ভালো’ সংগঠনের পরিচালনাকারী শাহরিয়ার রহমান ও ডাক্তার শামীমের উদ্যোগে এই কার্যক্রম চালু করা হয়েছে। ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল সাতদিন কার্যক্রম চলবে। ঈদের পরে তাদের পক্ষ থেকে আরো সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

 

এমি/দীপ্ত