শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

ভারতে আবারও মিগ–২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। সোমবার (৮ মে) ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এই ঘটনা ঘটে।

নিহত তিনজনই গ্রামবাসী। অবশ্য বিমান থেকে পাইলট বের হয়ে আসতে পেরেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানে নিজেদের বাড়িতে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ–২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিনজন গ্রামবাসী নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজস্থানের হনুমানগড়ে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি প্যারাসুট ব্যবহার করে সময়মতো বিমান থেকে লাফ দিয়েছিলেন। আর এ কারণে তিনি নিরাপদ আছেন বলে জানা গেছে।

ভারতীয় বিমান বাহিনী বলেছে, দুর্ঘটনায় পাইলট সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ