শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

ভারতে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে গেলেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে দিল্লি গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে দিল্লিতে পৌঁছেছেন তিনি।

বুধবার
(৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। সেখানে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন ছাড়াও মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়েও মতবিনিময় করবেন তারা।

সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা নতুন পররাষ্ট্রমন্ত্রীর। এছাড়া, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ছাড়াও বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাত হবে তার।


আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কলকাতা হয়ে ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।