শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে একদিনে বজ্রপাতে মৃত্যু ৩৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে একদিনে বজ্রপাতে মৃত্যু ৩৮

ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ৩৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

এদিন বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যু হয়। এরপরই রয়েছে সুলতানপুর। সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে। শুধু মৃত্যুই নয় এসব জেলায় বজ্রপাতে ঝলসে গেছে ১২ জনেরও বেশি।

প্রতিবেদন মতে, মৃতদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর। সাধারণত খামারে কাজ করা, মাছ ধরা, ধান রোপণ, আম কুড়ানোর সময় বা পানি আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়েছেন তারা।