শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতের ৩০০ ব্যাংকে সাইবার হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের ৩০০ ব্যাংকে সাইবার হামলা
সংগৃহীত ছবি

ভারতের ৩০০ ব্যাংকে সাইবার হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ আগষ্ট) রাতের বেলায় এসব ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পরিষেবা বন্ধ রয়েছে।

তুলনামূলক ছোট ব্যাংকগুলোতে এই সাইবার হামলা হয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এখনও এই হামলা নিয়ে কোনো কথা না বললেও, ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

কারা এবং কেন এই হামলা চালালো, তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় বিদেশি কোনো শক্তির হাত আছে কি না, তা–ও স্পষ্ট নয়। ভারতীয় ব্যাংকগুলোতে যে সাইবার হামলা হতে পারে, তা অনেকদিন ধরেই আশঙ্কা করছিল সাইবার ক্রাইম দপ্তর।

বড়–ছোট সমস্ত ব্যাংককেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। বুধবারের ঘটনার পর বড় ব্যাংকগুলোকে নতুন করে সতর্ক করা হয়েছে।

আল / দীপ্ত সংবাদ