শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতের বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার (৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম অল ইন্ডিয়া রেডিও এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১০টি জেলায় ভারী বৃষ্টিপাতসহ বজ্রপাত হয়েছে।

গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, বৃষ্টির সময় মাঠে কাজ করা ও গাছের নিচে আশ্রয় নেওয়া লোকেরা বজ্রপাতে সবচেয়ে বেশি হতাহতের শিকার হয়েছেন।

আগামী ২৪ ঘণ্টার জন্য বিহারের উত্তর, দক্ষিণ–পূর্ব এবং দক্ষিণ–মধ্য অংশে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। একই সঙ্গে জারি করা হয়েছে প্রাথমিক সতর্কতা।

প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে বজ্রপাতে শত শত লোক মারা যায়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ