শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতের ক্ষেপণাস্ত্র হামলা: পাকিস্তানে ৮ জন নিহত, আহত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের ক্ষেপণাস্ত্র হামলা: পাকিস্তানে ৮ জন নিহত, আহত ৩৫

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) প্রথম প্রহরে হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার (৭ মে) সংবাদমাধ্যম বিবিসি‘কে এ তথ্য জানিয়েছেন পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি বলেন, বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছে ২ জন।

আইএসপিআর মহাপরিচালক আরও জানিয়েছেন, ইতিমধ্যে পাকিস্তান বিমান বাহিনী, সেনাবাহিনী ভারতের কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দিতে শুরু করেছে।’

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও, তা নাকচ করেছে পাকিস্তান। এমন চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত।

 

এসএ