শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভারতীয় মিডিয়া সংবাদের নামে নাটক মঞ্চস্থ করে: প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতীয় মিডিয়া সংবাদের নামে নাটক মঞ্চস্থ করে: প্রেস সচিব

ভারত কর্তৃক বাংলাদেশের ৬টি চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় মিডিয়ায় সংবাদ নয়, নাটক উপস্থাপন হয়। সারা বিশ্ব বিষয়টি জানে। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমাদের নাটককে সংবাদ হিসাবে বৈধতা দেয়া হবে।

শনিবার (১০ মে) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের প্রেসিডেন্ট আব্দুল হামিদের দেশত্যাগের সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। সকলে আইনের আওতায় আনা হবে।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক এস এম রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদূজ্জামান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

জুবায়ের/আল