শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ভারতকে এগিয়ে নিতে মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই: সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতকে এগিয়ে নিতে মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই: সারজিস

ভারতের পার্লামেন্ট লোকসভায় ২৮৮–২৩২ ভোটে পাস হওয়া মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধন নিয়ে বিতর্কিত ‘ওয়াকফ বিল‘ দেশটির জন্য আরেকটি ‘কালো আইন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াক্ফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আরেকটি কালো আইন তৈরি হলো। উগ্র সম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি নিজেকে আরও উগ্র সম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ করল।

তিনি আরও লিখেন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই।

 

এসএ