শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ভবনের ক্রেন ছিঁড়ে মালামাল পড়ে শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভবনের ক্রেন ছিঁড়ে মালামাল পড়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিজিবির ভবন নির্মান কাজে নিয়োজিত ক্রেন থেকে মালামাল পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ফতুল্লার ঝাঁলকুড়ি বাসস্ট্যান্ড এলাকার বিজিবির ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. শহীদ (২৭) ও তোবারক। শহীদ চাঁদপুর জেলার জামালগঞ্জ থানা চানবাড়ি গ্রামের আব্দুর রউফের ছেলে।

মডেল থানার ওসি নূরে আলম জানান, বিজিবির নির্মাণাধীন ভবনে ক্রেনে মালামাল ওপরে উঠানোর সময় রশি ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া যায়। একজন ঘটনাস্থলেই মারা যান আরেকজনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। নিহত দুইজন শ্রমিকের লাশ ঢামেক মর্গে পাঠানো হচ্ছে।

নিহতদের সহকর্মী আরমান বলেন, গুরুতর আহত অবস্থায় শহীদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

 

গৌতম সাহা/ শায়লা/ দীপ্ত নিউজ