শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজধানী

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

কোটা সংস্কারের দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টাধাওয়া চলছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে ক্যাম্পাসের ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সোয়া ১১টার দিক থেকে এ সংঘর্ষ শুরু হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে মেরুল বাড্ডা সড়কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিলে সেখানে অতর্কিত পুলিশ হামলা চালায়।

সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে একের পর এক টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে যাওয়ার পর গেটের ফাঁক দিয়েও তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সামিহা বলেন, এতো কাছ থেকে টিয়ারশেল নিক্ষেপ করবে, এটা আমাদের ধারণার বাইরে ছিল। আমাদের অনেক সহপাঠী আঘাত পেয়েছে। পুলিশ যতই টিয়ারশেল নিক্ষেপ করুক, আমরা আন্দোলন থেকে পিছু হটবো না।

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ