শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ব্রিটেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রিটেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ নিজেই এক টুইটে এ তথ্য জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বরাবর পদত্যাগের চিঠি দেন তিনি।

চিঠিতে লেবার পার্টির এই এমপি বলেছেন, যদিও তিনি ‘মন্ত্রীর আচরণবিধি লঙ্ঘন করেননি’, তবে এটা স্পষ্ট যে তার পদে থাকা ‘সরকারের কাজকে বিঘ্ন’ করবে।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন।

 

এসএ