শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান

সন্ত্রাসবাদে সমর্থন, সহিংসতা উস্কে দেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয়জন ব্রিটিশ নাগরিক ও তিনটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ‘পাল্টা জবাব’ হিসেবে এ পদক্ষেপ নেয়া হলো।

ইউরোপীয় ইউনিয়ন সোমবার ইরানের ১১ কর্মকর্তা ও চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরানের পক্ষ থেকে ব্রিটেনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বাধ্যতামূলক হিজাব পরিধান আইন লঙ্ঘনের দায়ে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির নিরাপত্তা হেফাজতে মৃত্যু কেন্দ্র করে ইরানে যে সহিংসতা চলছে তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।