শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ব্রিটিশ কাউন্সিলের ৭০ বছরপূর্তিতে শিল্পকর্ম প্রদর্শনী

dadmin
dadmin
প্রকাশ:
ব্রিটিশ কাউন্সিলের ৭০ বছরপূর্তিতে শিল্পকর্ম প্রদর্শনী

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল ৭০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে ব্রিটিশ এবং বাংলাদেশি শিল্পীদের শিল্পকর্ম নিয়ে চার দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে ‘আর্টিস্টস মেক স্পেস (এএমএস)’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়।

আগামী ১২ নভেম্বর পর্যন্ত বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এটি সবার জন্য উন্মুক্ত। ‘বৃত্ত আর্টস ট্রাস্ট (বাংলাদেশ)’, ‘তারা থিয়েটার (যুক্তরাজ্য)’ ও ‘ব্রিটিশ কাউন্সিল’ এর আয়োজন করেছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। এ ছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।