শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
অর্থনীতি

বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। বাংলাদেশেও ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের জন্য। সেই উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে রবি আজিয়াটা নিয়ে এসেছে বিশেষ আয়োজন। এবার ফিফা বিশ্বকাপ ২০২৬–এর প্রতিটি ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপের মাধ্যমে।

এই উদ্যোগের ফলে ফুটবলপ্রেমীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে তাদের প্রিয় দল ও তারকা খেলোয়াড়দের খেলা উপভোগ করতে পারবেন। মাই রবি অ্যাপে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত থাকবে হাতের মুঠোয়।

গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল বিনোদন সেবা নিশ্চিত করতে রবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ উপলক্ষে এই বিশেষ উদ্যোগ সেই প্রতিশ্রুতির প্রতিফলন।

বিশ্বকাপ উপলক্ষে মাই রবি অ্যাপে গ্রাহকেরা কীভাবে লাইভ ম্যাচ দেখার সুযোগ পাবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।


আগামী ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর। প্রায় দেড় মাসব্যাপী এই আয়োজনের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের আয়োজক তিনটি দেশ–যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৪৮টি দল।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।