সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে লড়বেন জোনায়েদ সাকি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানী হাতিরপুল গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে সাকি বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি। এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল।

উল্লেখ্য, গত ২ নভেম্বর গণসংহতি আন্দোলন ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More