শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ শুরু

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িযায় গ্যাস সরবরাহ আবার চালু হয়। বাখরাবাদ গ্যাস ডিষ্টিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শাহ আলম জানান, যান্ত্রিক ক্রুটি সারিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

তিতাস গ্যাসের ঘাটুরার মিটারিং এন্ড রেগুলেটরিং স্টেশনে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়ায় রবিবার (২১ এপ্রিল) রাত একটা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দুই উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহক চরম বিপাকে পড়ে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ