শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আ.লীগের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আ.লীগের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধের প্রতিবাদে মহিলা আওয়ামীলীগের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অবরোধের নামে জ্বালাও পোড়াওয়ের প্রতিবাদে ‘বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ‘ এই শ্লোগানে জেলা মহিলা আওয়ামী লীগ এই মানববন্ধন পালন করে।

জেলা মহিলা আওয়ামী লীগের সহ–সভাপতি রেহানা বেগম রানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারহানা মিলি, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলি, সহসভাপতি মুক্তি খান প্রমুখ।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত বলেন, আজ আমরা অবরোধের নামে বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের আনাচে–কানাচে উন্নয়ন হচ্ছে, তখনই বিএনপি জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তারা এই ষড়যন্ত্র করে পাড় পাবে না। সারাদেশের মানুষ আজ তাদের ধিক্কার দিচ্ছে। তাদের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা তাদের এই হীন অপকর্মের নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

রিফাত/মোরশেদ আলম/দীপ্ত নিউজ