শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়ায় ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ
সংগৃহীত

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিরা হলেন– উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকার সাজু মিয়ার ছেলে মো. বেলাল (৩৮) এবং ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মহরম আলীর ছেলে জীবন আলী (১৭)। দুজনেই বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা ফুল দিতে আসেন। কে আগে ফুল দেবে এ নিয়ে জমির দস্তগীর ও ইমাম হোসেন এবং মহসিন ভূইয়া ও শাহ আলম মিয়ার অনুসারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হয় দু গ্রুপের মধ্যে। এ সময় দুজন আহত হয়। দুজনই মহসিন–শাহ আলমের সমর্থক।

ওসি আরও জানান, শহীদ মিনারে ফুল আগে ও পরে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ঘের ঘটনা ঘটেছে। দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অভিযোগ দেয়া হলে আইনি পদক্ষেপ নেয়া হবে।’

ইএ