শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টাইগার শিবিরে ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের।

বাংলাদেশের একাদশে ৩ পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবের সাথে একমাত্র স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম। সাথে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তো স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেনই।

আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা দারুণ কেটেছে বাংলাদেশের। ৩–০ ব্যবধানে জয়ের পর এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। টি–টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করে বেশ চাঙা আছে বাংলাদেশ। ফুরফুরে মেজাজে থেকেই ওয়ানডের লড়াইয়ে মাঠে নামছে টাইগাররা।

আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিন ম্যাচই মাঠে গড়াবে আবুধাবিতে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে ৮ অক্টোবর, বাংলাদেশ সময় বিকাল ৬টায়, আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, এএম গাজানফার, বসির আহমেদ এবং নানগেয়ালিয়া খারোটে।

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ।