শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বৈঠক করতে যমুনা প্রবেশ করেছেন এনসিপি প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বৈঠক করতে যমুনা প্রবেশ করেছেন এনসিপি প্রতিনিধি দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনা পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪ সদস্যের প্রতিনিধি দল।

রবিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় এনসিপি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা প্রবেশ করেন। এতে নেতৃত্ব দিচ্ছেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

প্রতিনিধি দলে অন্য সদস্যরা হলেন— যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ বৈঠকের পর সন্ধ্যা সাতটায় বৈঠকে অংশ নিবে বিএনপি প্রতিনিধি দল।

এর আগে, বিকাল সোয়া ৪টায় যমুনা প্রবেশ করেন জামায়াতে ইসলামী ৪ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন— নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ।

 

এসএ